নয় জেলায় কাল হরতাল, আওতামুক্ত ঢাকা মহানগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর বাদে ঢাকা জেলা এবং এর আশপাশের আট জেলায় আগামীকাল বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নামে মামলা, নির্যাতন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

আজ বুধবার বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

ঢাকা মহানগর এই হরতালের আওতামুক্ত থাকবে। অন্য জেলাগুলো হলো গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ।