প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুদ্রা পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় নয়াপল্টন ও উত্তরার মাসকট প্লাজার সামনে থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কাকরাইল মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টনের দিকে এলে পুলিশ অতর্কিতে হামলা চালায়। এতে ছাত্রদল নেতা মফিজুর রহমান ও সিরাজুল ইসলাম আহত হন। এ সময় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবদুল করিম সরকার, সহসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর ও কেন্দ্রীয় নেতা তাহসিম রওনকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বেলা সাড়ে ১১টায় ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর কমিটি উত্তরার মাসকট প্লাজার সামনের সড়কে মিছিল বের করে।