ঢাকায় বিএনপির বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
`মিথ্যা’ মামলায় তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর বিএনপি। পুরান ঢাকায় মিছিল থেকে মো. জাফর নামে স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা মহানগরসহ সারা দেশের সব মহানগর ও থানায় বিক্ষোভ মিছিল হয়। মানি লন্ডারিং আইনের মামলায় দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।