তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতের উপহাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সদ্য নিযুক্ত ভারতের উপহাইকমিশনার বিনয় জর্জ দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
ছবি: বাসস

বাংলাদেশে সদ্য নিযুক্ত ভারতের উপহাইকমিশনার বিনয় জর্জ আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী এ সময় উপহাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে অবস্থানকালে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

হাছান মাহমুদ ও বিনয় জর্জ দুই দেশের মধ্যে যোগাযোগ, চলচ্চিত্র নির্মাণসহ সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেছেন।