তদন্ত কমিটি গঠনের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের হামলার ঘটনায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে দলটি।
গুলশানে বিএনপির চেয়ার– পারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি জানান চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
গাইবান্ধার ঘটনায় বিএনপির প্রতিনিধিদলের সরেজমিন প্রতিবেদন দলের চেয়ারপারসনের কাছে দেওয়া হয়েছে বলে জানান জয়নুল আবদিন। তাঁর নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলটি ১৮ নভেম্বর গোবিন্দগেঞ্জ যায়।
২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক আজ: বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।