প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশক ফয়সাল আরেফিন হত্যাকাণ্ডের তদন্ত শুরুর আগে কারও ওপর দোষ না চাপানোর জন্য সরকারের কর্তাব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেছে দলটি। গতকাল রোববার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ এই দাবি জানান।
এর আগে বিএনপির পক্ষ থেকে ফয়সালের বাবা আবুল কাসেম ফজলুল হকের পরীবাগের বাসায় গিয়ে তাঁর প্রতি সমবেদনা জানান হাফিজ। এ সময় হাফিজের সঙ্গে ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমানও।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ‘সর্বদলীয় বৈঠক’ ডাকার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, যখন গণতন্ত্র থাকে না, তখন ধর্মান্ধরা পরিস্থিতির সুযোগ নেয়। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা থাকলে এ ধরনের ঘটনা অনেক কমে যেত।