তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে: নোমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। যাঁরা তনু হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করবেন।
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে আবদুল্লাহ আল নোমান এ দাবি করেন।