তরিকুল হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে রাজধানীর বারডেম হাসপাতালের হৃদরোগ ইউনিট ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করা হয়েছে। হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে তরিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।