তাঁকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রিজভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, তাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে কোনো কোনো মহল ও সংবাদমাধ্যম বিভ্রান্তি ছড়াচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকারের নিয়োজিত বিভিন্ন সংস্থা এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে দলের নেতা-কর্মী এবং জনগণকে বিভ্রান্ত না হতে তিনি আহ্বান জানান। এ ধরনের বিভ্রান্তিমূলক কথা প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান রিজভী। বিজ্ঞপ্তি।