তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে দুজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিল পদপ্রার্থী নাহিদা আক্তার ও ৫ নম্বর ওয়ার্ডের কোহিনুর আক্তার কাকলি। ২ নম্বর ওয়ার্ডে পুরুষ প্রার্থী পাঁচজন, ৫ নম্বর ওয়ার্ডে দুজন। এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মোট ১৪৫ জন। ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।