
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
‘কয়েক দিন আগে উনি (খালেদা জিয়া) চিঠি দিয়েছেন, ওনার নিরাপত্তা জোরদার করার জন্য। যেই নিরাপত্তা জোরদার করতে গেলাম, এখন বলে বন্দী করে রাখা হয়েছে। মানুষ যাবে কোথায়? উনি চিঠি দিলেন, ‘ওনার নিরাপত্তা দিতে হবে যে ওনার নিরাপত্তা প্রয়োজন।’... ‘পুলিশ যখন নিরাপত্তা দিল তখন আবার বলে বন্দী করে রাখা হয়েছে। উনি তো বন্দী নয়। ইচ্ছা করলে উনি ওনার বাসায় এখনই যেতে পারেন।’
৪ জানুয়ারি, গণভবন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময়

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
নিরাপত্তা চেয়ে এর আগে খালেদা জিয়া থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলেই সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। খালেদা জিয়া অবরুদ্ধ নন। তাঁকে আটকও করা হয়নি। পুলিশ যদি মনে করে তিনি নিরাপদ, তাহলে তিনি বাসায় কিংবা নয়াপল্টনের কার্যালয়ে যেতে পারেন।
৫ জানুয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী
ইট ও বালুর ট্রাক খালেদা জিয়া তাঁর বাড়ি সংস্কারের জন্য এনে রেখেছেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
খালেদা জিয়াকে কেউ অবরুদ্ধ করেনি। তাঁকে কেউ বাধাও দেয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে তাঁর নিরাপত্তা প্রয়োজন, তারা তাঁকে নিরাপত্তা দেবে।
৫ জানুয়ারি, আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
খালেদা জিয়া তিন-তিনবারের প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। যত দিন প্রয়োজন, সরকার এ দায়িত্ব পালন করবে।
৫ জানুয়ারি, আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন