তাজিরুলকে সভাপতি ও আপেলকে সম্পাদক ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১১ বছর পর গতকাল শনিবার পঞ্চগড় জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সর্বশেষ ২০০৫ সালে জেলা কৃষক লীগের সম্মেলন হয়েছিল।
সম্মেলনে তাজিরুল ইসলামকে সভাপতি, আপেল মাহমুদকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলীকে যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়।
জেলা কৃষক লীগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম অধিবেশনে গতকাল দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা ওই সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী।
পরে জেলা কৃষক লীগের সভাপতি তাজিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল লতিফ, সাধারণ সম্পাদক খোন্দকার সামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ উম্মে কুলসুম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত। পরে বিকেলে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির ওই তিনজনের নাম ঘোষণা করা হয়। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।