প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থ পাচার ধরতে নয়, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরানোই সরকারের লক্ষ্য। তাই তাঁকে আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য সফররত মির্জা ফখরুল গতকাল বৃহস্পতিবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অর্থ পাচার মামলায় তারেক রহমানের কারাদণ্ড দেওয়ার ঘটনাকে সরকারের প্রতিহিংসামূলক আচরণ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ২৯টি মামলা দেওয়া হয়েছে। আমার নামে মামলা ৮৬টির ওপরে। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা প্রায় ৭৪ হাজার। যাতে আসামির সংখ্যা পাঁচ লাখের বেশি।’