তারেকের উপদেষ্টা আটক পরে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা এম এ সায়েমকে ১২ ঘণ্টা আটক করে রাখে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
লন্ডনের একাধিক সূত্র জানায়, গত মঙ্গলবার লন্ডন সময় বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব লন্ডনে তাঁর আইন ব্যবসার প্রতিষ্ঠান উজমা ল ফার্ম থেকে এম এ সায়েমকে পুলিশ আটক করে। পর রাত ১১টায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভুয়া কাগজপত্রের মাধ্যমে তাঁর মক্কেলকে সহায়তা করার অভিযোগে আইনজীবী সায়েমকে আটক করা হয়েছিল বলে সূত্রগুলো জানায়।