তারেকের জন্মদিনের অনুষ্ঠান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমান। ফাইল ছবি
তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১ তম জন্মদিনের অনুষ্ঠান স্থগিত করেছে বিএনপি। আজ বুধবার বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি কবে হবে, তা পরে জানানো হবে বলেও জানা লতিফ।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাল দুপুর দুইটায় তারেকের জন্মদিন উপলক্ষে ‘গণতন্ত্র উন্নয়নের পূর্বশর্ত’ শীর্ষক আলোচনা সভা হওয়ার কথা ছিল।
তারেক রহমান গত সাত বছরেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। জামিন নিয়ে চিকিৎসার জন্য সেখানে গেলেও এখন রাজনৈতিক আশ্রয়ে পরিবার নিয়ে বাস করছেন। এখন তাঁর সঙ্গে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও আছেন। দুই মাসের বেশি সময় ধরে খালেদা জিয়া সেখানে অবস্থান করছেন।
বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান বাতিলের কারণ জানানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে দলের একজন নেতা প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকা ও যেকোনো সময় রায় কার্যকরের সম্ভাবনা থাকায় এই অনুষ্ঠান আপাতত হচ্ছে না।