তারেকের নামে পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদল ঢাকা মহানগর উত্তর। এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ ছাড়া রাজধানীর মৌচাক এলাকায় মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবদল।