তারেকের পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

আজ মঙ্গলবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।

গাজীপুরে নাশকতার একটি মামলায় আজ তারেক রহমানসহ ৯ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে গাজীপুরে গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ ও ভাঙচুর করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।