তারেকের সম্পদ ও আয়ের উৎস খুঁজবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবতীয় সম্পদ ও আয়ের উৎস অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুদকের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
দুদকের উপপরিচালক মো. হারুনুর রশিদকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের লন্ডনে অবস্থানকালে ব্যয় ও আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন ওঠায় দুদক এ সিদ্ধান্ত নিয়েছে।