তারেকের সাজা মেনে নেওয়ার আহ্বান হাছান মাহমুদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় দেওয়া সাজা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, এই মামলায় নিম্ন আদালত তারেক রহমানকে খালাস দেওয়ার পর বিএনপি স্বাগত জানিয়েছিল। এখন উচ্চ আদালতের রায়ের পর বিএনপি বলছে সরকারের ইচ্ছায় রায় হয়েছে।
গতকাল শুক্রবার দলের ধানমন্ডি কার্যালয়ে প্রচার উপকমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে হাছান মাহমুদ এসব কথা বলেন।