তারেকের সাজার প্রতিবাদে ছাত্রদলের ঝটিকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার রায়ের প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বেশ কয়েকটি স্থানে এই মিছিল হয়।
সকাল আটটার দিকে মুক্তিযাদ্ধা জিয়াউর রহমান হল শাখা নেতা-কর্মীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মসজিদের সামনের সড়ক থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার নেতা-কর্মীরা অ্যানেক্স ভবনের সামনে থেকে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ পর্যন্ত, হাজী মুহম্মদ মুহসীন হল শাখার নেতা-কর্মীরা শাহবাগ মোড় থেকে টেনিস ফেডারেশনের সামনে পর্যন্ত, স্যার এ এফ রহমান হলের নেতা-কর্মীরা কাঁটাবনে ঝটিকা বিক্ষোভ মিছিল করেন। প্রত্যেকটি মিছিলে ১০-১২ জন করে উপস্থিত ছিলেন।