তারেকের 'শব্দবোমায়' সরকার আতঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘শব্দবোমায়’ সরকার আতঙ্কিত। তারেক রহমান যখনই সরকারের দুর্নীতি-দুঃশাসন, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন তখনই ‘অবৈধ’ সরকারের মাথাব্যথা শুরু হয়। তাঁর সত্য কথার যুক্তিসংগত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়ে সরকার মামলা করছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন গতকাল শনিবার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ করার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শাহাদাৎ হোসেন বলেন, এই ‘অবৈধ’ সরকার প্রশাসনকে ব্যবহার করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে। সরকারকে হটাতে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।