তালতলীর সাত ইউপির পাঁচটিতে নির্বাচন ১৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল। নির্বাচন কমিশন (ইসি) গত বুধবার রাতে দেশের ১৭৩টি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করে।
উপজেলার শারিকখালী ইউপির মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় এবং সোনাকাটা ইউনিয়নের মেয়াদ পূর্ণ হলেও অজ্ঞাত কারণে ওই ইউপির নির্বাচন হচ্ছে না।
ঘোষিত তফসিল অনুযায়ী তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া, বড়বগী ও নিশানবাড়িয়া—এই পাঁচ ইউনিয়নে ভোট নেওয়া হবে আগামী ১৬ এপ্রিল। এ জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ মার্চ, যাচাই-বাছাই হবে ২১ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ। ২৯ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ‘তালতলী উপজেলায় সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটির তফসিল ঘোষণা করা হয়েছে। বাকি দুটি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়নি।