তাহেরপুরে দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ মঙ্গলবার রাজশাহীর তাহেরপুর পৌরসভার দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এক দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাঁদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, দুই মেয়র প্রার্থী বিএনপির আবু নঈম সামসুর রহমান ও আওয়ামী লীগের আবুল কালাম আজাদকে নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে একই ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন, পরস্পরের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া, পোস্টার ছেঁড়া, মিছিল ও ক্যাম্পে আলোকসজ্জা করার অভিযোগ পাওয়া গেছে।

তবে দুই প্রার্থীই অভিযোগ অস্বীকার করেছেন।