তাড়াইলে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। মো. ছাইদুজ্জামানকে সভাপতি ও মো. সারোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৪১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রায় ১০ বছর পর ১২ নভেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। দুই দিন পর ১৪ নভেম্বর জেলা বিএনপির নেতারা তাড়াইল উপজেলা বিএনপির কমিটি অনুমোদন করেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ওই কমিটি সম্পর্কে জানা গেছে।

ওই সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. ছাইদুজ্জামান। কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. সারোয়ার হোসেন। কমিটিতে সহসভাপতিরা হলেন মো. আখলাকুল ইসলাম, সৈয়দ সাজেদুর রহমান, মো. আবদুল হাই, বজলুর রহমান, আবুল কাসেম খান, মজিবুর রহমান, মো. নাজমুল হক, মো. ওবায়দুল্লা ভূঁইয়া, মো. কামাল উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. মাজহারুল ইসলাম, মো. সারোয়ার আলম, মো. শফিকুল ইসলাম ও মো. নজরুল ইসলাম। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে আবদুল কাইয়ুম খান, সাংগঠনিক সম্পাদক শরিফুল মাহমুদ, মোহাম্মদ আবদুল হাকিম ও দপ্তর সম্পাদক সুপ্ত চৌধুরী নির্বাচিত হয়েছেন।