তিন আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা, সিলেট ও কুমিল্লায় জাতীয় সংসদের তিন আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে ঢাকা-১৪ আসনে মোস্তাকুর রহমান, সিলেট-৩ আসনে আতিকুর রহমান ও কুমিল্লা-৫ আসনে মো. জসিম উদ্দিন মনোনয়ন পেয়েছেন।
আজ বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড প্রার্থী ঘোষণা করে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা হয়। অন্যদের মধ্যে দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, গোলাম কিবরিয়া, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১৪ জুলাই জাতীয় সংসদের ঢাকা, সিলেট ও কুমিল্লার তিনটি আসনে উপনির্বাচন হবে।