কুড়িগ্রামের তিনটি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২২৭ জন ও সাধারণ সদস্য পদে ৬৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এখানে চতুর্থ ধাপে আগামী ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদর উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৮ জন, বিএনপির ৮ জন, জাতীয় পার্টির ৮ জন, ইসলামী আন্দোলন ৮ জন ও স্বতন্ত্র ১৬ জন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০৬ জন ও সাধারণ মেম্বার পদে ২৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফুলবাড়ীর ৩টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের তিনজন, বিএনপির দুজন, আওয়ামী লীগের বিদ্রোহী পাঁচজন ও স্বতন্ত্র চারজন প্রার্থী রয়েছেন। এখানে সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩৩ জন ও সাধারণ মেম্বার পদে ৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজারহাটে ৭টি ইউনিয়নে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৭ জন, বিএনপির ৭ জন, জাতীয় পার্টির ৬ জন, ইসলামী আন্দোলনের ৪ জন, জাসদের ২ জন ও স্বতন্ত্র ১৬ জন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮৮ জন ও সাধারণ মেম্বার পদে ২৮১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আশা করি কুড়িগ্রামে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে।