প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের তিন দর্শক পূর্তি উপলক্ষে গতকাল শনিবার দুপুরে মাগুরায় আলোচনা সভা ও শোভাযাত্রা করেন সংগঠনের নেতা-কর্মীরা। শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী সম্পা বসু, ভবতোষ বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা সাম্প্রদায়িকতাবিরোধী কর্মকাণ্ড ও শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ছাত্র রাজনীতির আদর্শবাদী বিপ্লবী ধারাকে শক্তিশালী করার আহ্বান জানান। পরে শহরে শোভাযাত্রা বের করা হয়।