তিন বিদ্রোহী বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) দলের তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। ওই তিনজন হলেন কনকপুর ইউপির রেজাউর রহমান, কামালপুরের আলাউর রহমান ও আখাইলকুড়ার খয়েজ আহমদ। গতকাল রোববার জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদের সই করা পত্রে ওই তিনজনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।