তিনবারে সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার ও দ্বিতীয়বার বাধা পেয়ে শেষে তিনবারের চেষ্টায় মিছিল-সমাবেশ করতে পেরেছে সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের নগর ও জেলা কমিটি। কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রথম দফায় বিকেল চারটায় নগরের চৌহাট্টা থেকে মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। দ্বিতীয় দফায় তালতলা এলাকায় বাধা পেয়ে তৃতীয় দফায় আবার চৌহাট্টা থেকে মিছিল বের করে সমাবেশ করতে সক্ষম হন নেতা-কর্মীরা। নগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে জেলার সভাপতি সাঈদ আহমদ, নগর ও জেলার সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান ও রাহাত চৌধুরী বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|