তিন মাস পর নয়াপল্টন কার্যালয়ে বিএনপি-নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এতদিন কার্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছিল পুলিশ।
আজ শনিবার সন্ধ্যার পর দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামসহ কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ে যান।
একটি সূত্র জানায়, চেয়ারপারসন খালেদা জিয়া কাল আদালতে গেলে সেখান থেকে ফেরার পথে তিনি নয়াপল্টনের কার্যালয়েও যেতে পারেন।
গত ৩ জানুয়ারি রাতে নয়াপল্টন কার্যালয় থেকে পুলিশ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে নিয়ে যায়। ওই রাতে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এরপর থেকে বিএনপির কোনো নেতা আর কার্যালয়ে যাননি।
এদিকে আজ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন ‘শত নাগরিক’-এর আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ। এ ছাড়া খালেদা জিয়ার আইনজীবীরাও রাতে তাঁর সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গেছে।