তৃণমূলে সাংগঠনিক কাঠামো মজবুত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, তৃণমূলে সাংগঠনিক কাঠামো মজবুত করতে সবার মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। কমিটি শক্তিশালী হলে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়বে। এতে সরকারবিরোধী আন্দোলন আরও জোরদার হবে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয় নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির সভা হয়। এতে সভাপতিত্ব করেন আসলাম চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম ডি এম কামাল উদ্দিন, মহিউদ্দিন আহমেদ, এম এ হালিম, ইসহাক কাদের চৌধুরী, অধ্যাপক ইউনুচ চৌধুরী, নাজিম উদ্দিন, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ চৌধুরী প্রমুখ।
সভায় আসলাম চৌধুরী বলেন, ‘এখন আমাদের ঘর গোছানোর পালা। কমিটিতে গ্রহণযোগ্য এবং পরীক্ষিত নেতারা জায়গা পাবেন। এরপর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।’