প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূলের ভোটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনোনীত করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ভোট হয়।
দলীয় সূত্রে জানা গেছে, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুস সোবাহানের সভাপতিত্বে তৃণমূলের ভোটে পৌর কমিটির ৩২ সদস্য এবং নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ ৪৯ জন ভোট প্রয়োগ করেন। দলের তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তাঁদের মধ্যে রফিকুল ইসলাম ২৪, মিলন মিত্র ১৮ এবং হাসান আলমগীর ৬ ভোট পান। ১টি ভোট বাতিল হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তাফা ফলাফল ঘোষণা করেন। তিনি রাতে রফিকুল ইসলামকে আগামী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী বলে ঘোষণা দেন। এরপর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা দেন।