তৃতীয় দিনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার তৃতীয় দিনের মতো রাজধানীতে দুস্থ লোকজনের মধ্যে খাবার বিতরণ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল দুপুর ১২টার দিকে খালেদা জিয়া মহাখালী কমিউনিটি সেন্টার থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন। এরপর তেজগাঁওয়ে এফডিসিতে ও কারওয়ান বাজার, মিরপুরের শাহ আলী মাজার, ন্যাশনাল বাংলা স্কুল মিরপুর-২, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, খিলক্ষেত নিকুঞ্জ, ভাটারা নতুনবাজার, রামপুরা এলাকায় তিনি দুস্থ লোকজনের মধ্যে খাবার বিতরণ করেন।
এর আগে সোম ও মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করেন খালেদা জিয়া।