তৃতীয় ধাপের ইউপি ভোটে চট্টগ্রাম ও সিলেট বিভাগে আ.লীগের প্রার্থী চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের নির্বাচনে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দলীয় প্রার্থী মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দুপুরের পর দলের দপ্তর থেকে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এর আগে প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউপি, ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির ভোট হবে আগামী ১১ নভেম্বর।