তেরখাদায় আজ জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলা জামায়াতের আমির কবিরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত। গত মঙ্গলবার সন্ধ্যায় খুলনা উত্তর জেলা জামায়াতে ইসলামীর জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে জামায়াতের ১৫-২০ জন নেতা তেরখাদার আটলিয়া আলিয়া মাদ্রাসায় গোপন বৈঠক করছেন খবর পেয়ে তারা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি জানতে পেরে সবাই পালানোর চেষ্টা করলে মাদ্রাসার অধ্যক্ষ কবিরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে খুলনা উত্তর জেলা জামায়াত এক বিবৃতিতে অভিযোগ করেছে, ‘কবিরুল ইসলাম ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে এলাকায় জনপ্রিয়। কবিরুল ইসলামকে সোমবার আনন্দনগর পাঞ্জেগানা মসজিদ থেকে বাড়ি যাওয়ার সময় মুসল্লিদের সামনে পুলিশ আটক করে। গভীর রাতে তাঁকে আটলিয়া আলিম মাদ্রাসায় নিয়ে তাঁর কাছে থেকে একটি বন্দুক, পাঁচটি তাজা হাতবোমা ও তিনটি গুলি ধরিয়ে দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক মঞ্চস্থ করে।