ত্রাণ বিতরণে সুনামগঞ্জ যাচ্ছে ১৪ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরের দুর্দশা দেখতে ও ত্রাণ বিতরণের লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের একটি প্রতিনিধিদল কাল বুধবার সুনামগঞ্জ যাচ্ছে। ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই দলের নেতৃত্ব দেবেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার জানানো হয়, কাল বুধবার ভোর ছয়টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের (৩১/১ তোপখানা রোড, ঢাকা) সামনে থেকে প্রতিনিধিদল যাত্রা শুরু করবে। তারা বুধবার ও বৃহস্পতিবার ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।