ত্রিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবক লীগের মাদারগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ চৌধুরী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাফিউল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সহসভাপতি অরুণ কুমার সাহা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সমীর কুমার চন্দ্র পালকে সভাপতি ও মো. হজরত আলীকে সাধারণ সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি করা হয়।