ত্রিবার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে লীনা হক ও সাধারণ সম্পাদক পদে ফুয়ারা খাতুন নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। বিদায়ী কমিটির সভাপতি লীনা হকের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।