ত্রিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের মিলনায়তন প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান। পরে কাউন্সিলরদের গোপন ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলামকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ফেরদৌস রানাকে নির্বাচিত করা হয়। সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।