দল বলতে আছে শুধু আ.লীগ ও জাপা বললেন এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের রাজনীতির ময়দানে এখন আর কোনো রাজনীতি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি বলেছেন, এখন শূন্যতা বিরাজ করছে। দল বলতে শুধু আওয়ামী লীগ ও জাতীয় পার্টিই আছে।
গতকাল বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাপার ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ইফতার অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে জাপার চেয়ারম্যান বলেন, ‘প্রাণপণে চেষ্টা করো, যাতে ভবিষ্যতে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়া যায়। বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। দলটির কোনো অস্তিত্ব নেই। আমরাই থাকব। এককভাবেই নির্বাচন করব।’
অবশ্য ইফতার অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন না।