দলিল লেখক সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের আশুলিয়ায় দলিল লেখক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে তালুকদার তাজুল ইসলাম সভাপতি ও আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাবরেজিস্ট্রারের কার্যালয়ে গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির ১০৬ জন সদস্য ভোট দেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সাবরেজিস্ট্রার শামছুল আলম ফলাফল ঘোষণা করেন।