দলীয় প্রার্থীর বিরোধিতা করায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি চিরঞ্জীব বিশ্বাসকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিরোধিতা করায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার গণমাধ্যমকে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগ-দলীয় মেয়র প্রার্থী খান হাবিবুর রহমান। কিন্তু চিরঞ্জীব দলের ‘বিদ্রোহী’ প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চিরঞ্জীবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিরঞ্জীব বলেন, ‘আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে আমি এ বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি।’