দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন হয়েছে। মনোনয়নবঞ্চিত উপজেলা যুবলীগের সহসভাপতি মনোয়ারুল হাসান সাদুল্যাপুর প্রেসক্লাবে গতকাল বিকেলে ওই সংবাদ সম্মেলন করেন।
দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে মনোয়ারুল হাসান বলেন, ‘আমি ২০১৪ সালের ২৪ আগস্ট ইউনিয়নে উপনির্বাচনে ৪ হাজার ২৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। তাই আওয়ামী লীগকে রক্ষা করতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি।’
সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি শাহ ফজলুল হক, দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মেহেদী হাসান, রফিকুল ইসলামসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।