দলীয় প্রত্যয়নপত্র নিয়েছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাখাওয়াত হোসেন খানের পক্ষে দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আজ বুধবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাখাওয়াত হোসেন খানের প্রতিনিধির কাছে ওই প্রত্যয়নপত্র হস্তান্তর করেন। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হবে। এই নির্বাচনে দল থেকে প্রত্যয়নপত্র নিতে হয় প্রার্থীদের।