দলীয় প্রার্থীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে বললেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দলীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ নির্দেশ দেন। বৈঠকে মূলত নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচের বিষয়ে বলেন, ‘আমরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলিনি। বিএনপি বলছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেটি ছিল প্রশ্নবিদ্ধ। তাই দ্রুততম সময়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন দরকার।’