দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছেন আ.লীগ সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বালাগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি নিজের ভাইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তাঁদের লোকজন আওয়ামী লীগের সমর্থকদের মারধরও করছে।
শনিবার (২৮ মে) বালাগ্রামসহ উপজেলার ১১টি ইউপিতে ভোট।
আওয়ামী লীগের প্রার্থী আহম্মেদ হোসেন বলেন, ‘মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁর ভাই রবিউল ইসলামের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি। তাঁদের লোকজন আমার ছেলে ও সমর্থকদের মারধর করছে। এ নিয়ে থানায় দুটি অভিযোগও দিয়েছি। গত মঙ্গলবার রাতে আমার ছেলে ভাতিজা ও এক কর্মীকে মারধর করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’
আনছার আলী বলেন, ‘বালাগ্রাম ইউনিয়নে আমাদের দলীয় প্রার্থী আমাকে ডাকেননি এবং সহযোগিতাও চাননি। আমার ভাই প্রার্থী হলেও আমি তাঁর পক্ষে কোনো প্রচারণা চালাচ্ছি না।’