প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ পর্যন্ত দখল করে শতভাগ বাকশাল কায়েমের কূটকৌশল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলে বক্তৃতায় হান্নান শাহ এ অভিযোগ করেন। তিনি এ কৌশল ছাড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
হান্নান শাহ বলেন, ‘বর্তমান সরকারের কিছু কর্তাব্যক্তি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছেন। অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে, কুৎসা রটাচ্ছে। যারা কুৎসা রটাচ্ছে, তারা পাপী। যারা মিথ্যাচার করেছে, খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে এলে তাদের মুখে চুনকালি পড়বে।’