প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে গত শনিবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৩৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল হাসেম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৬৭ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আমান উল্লাহ ২৭ হাজার ৫৭ ভোট ও নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রোজিনা আক্তার ৪৪ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস গত শনিবার রাত ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।