দাউদকান্দিতে মোহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী ভূঁইয়া। ছবি: প্রথম আলো
মোহাম্মদ আলী ভূঁইয়া। ছবি: প্রথম আলো

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোহাম্মদ আলী ভূঁইয়া ১ লাখ ২০ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল হাসেম পেয়েছেন ১৪ হাজার ৪৬৭ ভোট। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আমান উল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজিনা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস শনিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।এর আগে আজ দুপুরে বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল হাসেম নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।