দাগনভূঞার সব ইউনিয়নের বিএনপির কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার সব ইউনিয়নের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকের সঞ্চালনায় উপজেলার আলাইয়ারপুর বদরের নেছা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা সূত্র জানায়, সভায় আলোচকেরা বলেন, উপজেলার সব ইউনিয়নের বিএনপির কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আলোচনার পর উপজেলার আটটি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের বলেন, কিছুদিনের মধ্যে ইউনিয়নগুলোর কমিটি নতুন করে ঘোষণা করা হবে।